এটিএন বাংলায় দীর্ঘদিন ধরেই ‘স্মাইল শো’ নামে ম্যাগাজিন অনুষ্ঠান উপস্থাপনা ওপরিচালনা করে আসছেন। নিজের স্টাইলে বাচনভঙ্গি আর প্রোগ্রাম কনটেন্ট নিয়ে অনুষ্ঠানটি একশ্রেণীর দর্শকদের কাছে বেশ জনপ্রিয়তা পেয়েছে। এটিএন বাংলার এই জনপ্রিয় ম্যগাজিন অনুষ্ঠান স্মাইল শোতে এবারে গাইলেন কুমার বিশ্বজিত্। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ব্যান্ড প্রমিথিউস ও বাউল শফি মণ্ডল। প্রচার হবে আগামী ১৪ জুন রাত ১১টায়।
