‘পঞ্চদশের পঞ্চদিন’ শিরোনামে আগামী ১৩ জুন থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মূল হলে ৫ দিনব্যাপী নাট্যোত্সবের আয়োজন করতে যাচ্ছে নাট্যতীর্থ। উক্ত উত্সবে আগামী ১৬ জুন, রবিবার সন্ধ্যা ৭টায় সময়-এর নাটক ‘শেষ সংলাপ’-এর ৫০তম প্রদর্শণী হবে। মিশরের নাট্যকার তাওফিক-আল-হাকিমের ‘সুলতানুজ জান্নাম’ অবলম্বনে ‘শেষ সংলাপ’ নাটকটি যৌথভাবে অনুবাদ করেছেন সৈয়দ জামিল আহমেদ ও ম. সাইফুল আলম চৌধুরী এবং নির্দেশনা দিয়েছেন আকতারুজ্জামান। এটি ‘সময়’ এর ২৯তম প্রযোজনা। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন- পাভেল ইসলাম, রুমা, আকতারুজ্জামান, রিয়াজ মাহমুদ জুয়েল, তোফায়েল সরকার, ফখরুল ইসলাম মিঠু, মানসুরা রশীদ লাভলী, আনোয়ার, টিপু, মাসুম, দাউদ, সানি, রিংকু, মৌসুমী, সোনিয়া, পৃথিবী প্রমুখ।
