‘আফগান সেনার’ গুলিতে ৩ বিদেশি সৈন্য নিহত

আপডেট : ০৮ জুন ২০১৩, ২১:৩৯
আফগানিস্তানের সেনাবাহিনীর পোশাক পরিহিত এক ব্যক্তির গুলিতে তিন বিদেশি সৈন্য নিহত হয়েছে। গতকাল শনিবার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিকা প্রদেশে এ ঘটনা ঘটে বলে ন্যাটো বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে। নিহতরা কোন দেশের সৈন্য তা জানানো হয়নি। তবে পাকতিকায় মূলত মার্কিন সৈন্যরাই নিয়োজিত রয়েছেন।