সংবাদ কণিকা

আপডেট : ০৮ জুন ২০১৩, ২১:৪২
চীনে বাসে অগ্নিকাণ্ড নিহত ৪৭ দক্ষিণপূর্ব চীনের ফুজিয়ান প্রদেশে চলন্ত বাসে আগুন লেগে ৪৭ জন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৩৪ জন। শুক্রবার ফুজিয়ানের উপকূলীয় শহর শিয়ামেনে এ ঘটনা ঘটে বলে শনিবার জানিয়েছে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া। ঘটনাটিকে ‘গুরুতর অপরাধমূলক ঘটনা’ হিসেবে ধরে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। তাবে যান্ত্রিক কারণকেও বিবেচনায় রাখা হয়েছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের। দিনের সবচেয়ে ব্যস্ত সময় সন্ধ্যা সোয়া ছয়টায় একটি ফ্লাই ওভার ধরে যাওয়ার সময় বাসটিতে আগুন লাগে। পরিকল্পিতভাবে বাসটিতে আগুন লাগানো হয়েছে বলে কর্তৃপক্ষের সন্দেহ। এ ঘটনায় জড়িত এক সন্দেহভাজনকে শনাক্ত করা হয়েছে হয়েছে বলে শনিবার জানিয়েছে স্থানীয় পুলিশ। আগুন লাগার সময় ৯৫ জন যাত্রী ধারণক্ষমতার বাসটিতে ৯০ জন যাত্রী ছিল। পরিবর্তন চায় ফ্রান্সের মানুষ ফরাসিরা পরিবর্তনকে সহজে মেনে নিতে পারেন না এমন কথা ভাবার দিন শেষ। শতকড়া ৭৫ ভাগ মানুষই পরিবর্তনের স্বার্থে ত্যাগ স্বীকারেও প্রস্তুত। একটি জরিপের ফলাফল অন্তত ঐ রকমই দেখা গেছে। জরিপটি পরিচালনা করেছে বিভিএ নামের একটি সংস্থা। জরিপে অংশ নেয়া প্রায় সবাই জানিয়েছেন, দেশের বর্তমান অবস্থা নিয়ে তারা অসন্তুষ্ট। শতকরা ৬৭ ভাগ মানুষই বলেছেন যে, দেশের অর্থনীতিকে চাঙ্গা করার জন্য সরকার যদি সাহসী কোন পদক্ষেপ নেয়, সেই উদ্যোগকে সফল করতে প্রত্যেকে ব্যক্তিগতভাবে ত্যাগ স্বীকার করতেও প্রস্তুত। —এএফপি মানসিক চাপ বাড়ায় ইমেইল মানুষের দৈনন্দিন কাজে বিঘ্ন ঘটানো ইমেইলগুলো সাধারণত মানসিক চাপ বৃদ্ধির জন্য দায়ী। টাইম ম্যাগাজিনের প্রযুক্তিবিষয়ক সাইট টেকল্যান্ড এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাজ্যের লাফবরো ইউনিভার্সিটির গবেষকরা সরকারি কর্মচারীদের উপর এ গবেষণাটি করেন। গবেষণার একটি অংশ হিসেবে ৩০জন সরকারি কর্মকর্তার দৈনন্দিন কার্যকলাপ পর্যবেক্ষণ করা হয়। গবেষকরা লক্ষ্য করেন, ৩০জনের মধ্যে ৮৩ শতাংশ ব্যক্তি ইমেইল সংক্রান্ত কারণে দুশ্চিন্তা, উচ্চ রক্তচাপ ও তীব্র মানসিক চাপের শিকার হচ্ছেন। —রয়টার্স