শুক্রবার বিকেলে শহরের চাষাঢ়ায় অবস্থিত নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার ৩ মাস পূর্তিতে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের উদ্যোগে সন্ত্রাস বিরোধী কনসার্ট আয়োজন করা হয়। কনসার্টের আগে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও উপদেষ্টা মঞ্জুরুল আহসান খান বলেন, যারা পেশাদার খুনি তারাই ত্বকীকে হত্যা করেছে।
মঞ্চের আহ্বায়ক ও ত্বকী বাবা রফিউর রাব্বির সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণ-সংহতি আন্দোলন কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক জুনায়েদ সাকী, নাগরিক ঐক্য আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য ও নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক এমপি এস এম আকরাম, মঞ্চের সদস্য সচিব কবি হালিম আজাদ প্রমুখ।
