কসবা উপজেলা আওয়ামী লীগের সম্মেলন আজ

আপডেট : ০৮ জুন ২০১৩, ২১:৪৫
আজ রবিবার দীর্ঘ ৮ বছর পর কসবা উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আহআলম এডভোকেট এমপির সভাপতিত্বে সম্মেলন উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব সৈয়দ এ কে এম এমদাদুল বারী এডভোকেট। সম্মেলনে প্রধান বক্তা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেজর (অব.) জহিরুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসাবে থাকবেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়ার পৌর মেয়র আলহাজ্ব হেলাল উদ্দিন, কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন ভুঁইয়া বকুল, উপজেলা যুবলীগ সভাপতি এমজি হাক্কানী।