কাউখালীতে জলোচ্ছ্বাস-বর্ষণে ফসল ও মাছের ব্যাপক ক্ষতি

আপডেট : ০৮ জুন ২০১৩, ২১:৪৬
পিরোজপুরের কাউখালীতে ঘূর্ণিঝড় মহাসেন ও জলোচ্ছ্বাস এবং অতি বষর্েণ কোটি টাকার কৃষি ফসলের ক্ষতি এবং ১ কোটি টাকার মাছ ভেসে গেছে বলে উপজেলা কৃষি ও মত্ষ্য অফিস জানায়। আউশ বীজতলা, রোপা আউশ, গ্রীষ্মকালীন শাক সবজি, কলা, পেঁপে, রবিশস্যসহ ২৫০ হেক্টর জমির কৃষি ফসল নষ্ট হয়ে যায়। এতে কৃষকের কোটি টাকার উপরে ক্ষতি হয়। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায় এর মধ্যে রোপা আউশ ১১৭ হেক্টর, আউশ বীজতলা ৬০ হেক্টর, কলা ৫ হেক্টর, পেঁপে ১৫ হেক্টর ও অন্যান্য রবি শস্য ৫ হেক্টরের ফসল সম্পূর্ণ পঁচে যায়। ক্ষতিগ্রস্ত কৃষকরা নতুন করে বাঁচার জন্য আবার বীজ তলা তৈরির কাজ শুরু করেছেন। এছাড়া মত্স অফিস সূত্রে জানা যায়, উপজেলার ১৫০টি বিভিন্ন প্রজাতির মাছের ঘের ও পুকুর পানিতে তলিয়ে কোটি টাকার মাছ ভেসে গেছে। ক্ষতিগ্রস্ত এসব কৃষকের হাতে পর্যাপ্ত টাকা না থাকায় নতুন করে আবার কৃষি কাজ শুরু করতে পারছে না। এসকল কৃষকরা জানান তাদের ক্ষতি পুষিয়ে নতুন করে কৃষি ও মত্স্য চাষ শুরু করতে হলে জরুরীভাবে কৃষি ঋণ সহায়তার প্রয়োজন। এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা ফরহাদ হোসেন জানান, তাদের অফিস থেকে ক্ষতিগ্রস্ত কৃষকদের সার্বক্ষণিক পরামর্শ দেয়া হচ্ছে।