তাড়াশে সন্ত্রাসী হামলায় ইউপি চেয়ারম্যান আহত

আপডেট : ০৮ জুন ২০১৩, ২১:৪৭
তাড়াশে সন্ত্রাসীদের হামলার শিকার হয়ে গুরুত্বর আহত হয়েছে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও বারুহাস ইউনিয়নের চেয়ারম্যান মোক্তার হোসেন মুক্তা। এ ব্যাপারে তাড়াশ থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে আটক করেছে। মামলা সূত্রে জানাগেছে, গত বৃহস্পতিবার তাড়াশ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও বারুহাস ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোক্তার হোসেন মুক্তা রাজশাহী থেকে জরুরী কাজ শেষে তাড়াশ ফেরার পথে মহিষলুটিতে পৌঁছিলে উপজেলার সাকুয়াদিঘী গ্রামের ১২/১৫ জনের এক দল চিহ্নিত সন্ত্রাসী তার উপর হামলা করে। এ ব্যাপারে থানায় ১৫/২০ জনের নামে মামলা দায়ের করা হয়েছে।