আদমদীঘিতে ব্রাকের রক্তদান কর্মসূচি

আপডেট : ০৮ জুন ২০১৩, ২১:৪৮
গতকাল শনিবার বেলা ১০টায় বগুড়ার আদমদীঘির শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ব্র্যাক পল্লী সমাজের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান ও রক্তের গ্রুপ পরীক্ষা উপলক্ষে এক সভা ব্র্যাক উপজেলা প্রতিনিধি রঞ্জনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী এ.এম.সি.ই.সি মাহফুজা খাতুন। বক্তব্য রাখেন বগুড়া ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির জেলা ব্যবস্থাপক কালাচাঁদ দাস, সন্ধানী রক্তদান প্রজেক্টের সভাপতি রাফিউল ইসলাম রুসু, নাবিয়া খাতুন প্রমুখ।