তথ্য সহকারী পদে নিয়োগ সম্পন্ন করুন

আপডেট : ০৮ জুন ২০১৩, ২২:১৪
তথ্য মন্ত্রণালয়ের অধীন তথ্য অধিদপ্তরের বিভিন্ন শূন্যপদে নিয়োগের নিমিত্ত ৯ মার্চ ২০১২ তারিখে সেগুনবাগিচা হাই স্কুলে একটি লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। তথ্য সহকারী পদে মোট অংশগ্রহণকারীর সংখ্যা ছিল ৩৯ জন। লিখিত পরীক্ষার ফলাফল ঐ দিনই প্রকাশ করা হয়। তথ্য সহকারী পদে ৩৯ জনের মধ্য থেকে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয় ১৭ জন। উত্তীর্ণ প্রার্থীদের রোল নাম্বার বাংলাদেশ সচিবালয়ের ১ নম্বর গেটে লাগিয়ে দেওয়া হয়। খুব দ্রুততার সঙ্গে ১১মার্চ ২০১২ তারিখে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা বাংলাদেশ সচিবালয়ের তথ্য অধিদপ্তরে অনুষ্ঠিত হয়। কর্তৃপক্ষের এরূপ দ্রুততা দেখে মনে হয়েছিল হয়তো ১ সপ্তাহের মধ্যেই উত্তীর্ণদের নামে নিয়োগপত্র পাঠিয়ে দেওয়া হবে। কিন্তু দুর্ভাগ্য ১ বছরেরও বেশি সময় পার হওয়ার পরও ফলাফল ঘোষণার কোনো তত্পরতা লক্ষ করা যাচ্ছে না। পরিশেষে, চাকরি প্রত্যাশীদের দুর্ভাবনার অবসান ঘটাতে দ্রুত ফলাফল প্রকাশের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিনীত আবেদন জানাচ্ছি।