গত কয়েক বছর ধরে ময়মনসিংহে জেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে ময়মনসিংহের কবিরা দারুণভাবে উপেক্ষিত। সম্প্রতি নজরুল জন্মবার্ষিকীর প্রস্তুতি সভায় ময়মনসিংহের কবিগণের অনেকেই নিমন্ত্রিত হননি। স্থানীয়ভাবে প্রস্তুতি সভায় যারা অংশগ্রহণ করেছেন স্থানীয় পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে। বলা যায়, সেখানে প্রথম পর্যায়ে রয়েছেন রাজনৈতিক নেতৃবৃন্দ, দ্বিতীয় পর্যায়ে রয়েছেন প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ, তৃতীয় পর্যায়ে রয়েছেন ঠিকাদার ও ব্যবসায়ী, চতুর্থ পর্যায়ে পরিবহন মালিক, পঞ্চম পর্যায়ে চিকিত্সক, ষষ্ঠ পর্যায়ে প্রকৌশলী, সপ্তম পর্যায়ে শিক্ষক, অষ্টম পর্যায়ে কবি। শিল্প-সাহিত্য অঙ্গনের বাইরের ব্যক্তিগণের অনভিপ্রেত অধিপত্য নজরুল চেতনার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
