‘ভেবেচিন্তে খাও, অপচয় কমাও’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়। কলেজের ছাত্র, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের অংশগ্রহণে সকাল দশটায় এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। এ সময় ক্যাম্পাসে গাছের একাধিক চারা রোপণ করা হয়। পরে কলেজ অডিটোরিয়ামে আলোচনাসভার আয়োজন এবং বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সভায় বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ কর্নেল মো. মোসলেহ উদ্দিন ভূঞা এবং পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ও প্রোগ্রাম সমন্বয়কারী আবুল কালাম আজাদ। —প্রেস বিজ্ঞপ্তি
