চৌধুরী মোখলেছুর রহমানকে সভাপতি ও নকিব সিরাজুল হককে বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় মাঠ কর্মচারী অ্যাসোসিয়েশনের মহাসচিব নির্বাচিত করা হয়েছে। গত শুক্রবার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় পরিষদের নিজস্ব কার্যালয়ে আয়োজিত জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় বর্তমান কমিটির মেয়াদ ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। এছাড়া বজলুর রশিদ হাওলাদারকে ‘নীতি নির্ধারণী’ কমিটির প্রধান এবং কাজী শামসউদ্দীনকে সদস্য সচিব করে ৯ সদস্যবিশিষ্ট ‘নীতি নির্ধারণী’ কমিটি করা হয়েছে। —প্রেস বিজ্ঞপ্তি
