চট্টগ্রামের লোহাগাড়ার পশ্চিম আমিরাবাদের ডলুখালের বেড়িবাঁধ ভাঙন আতঙ্কে রয়েছে ডলুকুল এলাকার ১০টি পাড়ার প্রায় ২০ হাজার মানুষ। বর্ষা মৌসুমে ডলু খালের ভাঙনের শিকার হয় এরা।
স্থানীয়রা জানান, বেশ কয়েক বছর ধরে ভয়াবহ ভাঙনের কবলে পড়ে ওই এলাকার কয়েকশ পরিবার গৃহহীন হয়েছে। এলাকায় পানি ঢুকে ক্ষতি হয়েছে ব্যাপক ফসলি জমির। ওই সময়ে ভাঙন এলাকায় এক মুঠো মাটিও না পড়ে নামেমাত্র সংস্কার হয়েছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে, ডলুকুল এলাকায় ডলুখালের প্রায় ১০০ হাত বেড়িবাঁধ খালের গর্ভে বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ফলে এবারের বর্ষায় এলাকাবাসী রয়েছে উত্কণ্ঠায়। টানা বর্ষণ হলে ডলুখালের বানের পানিতে এলাকার অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ার আশংকা রয়েছে।
