কক্সবাজার সদর উপজেলা জামায়াতের আমীরসহ দলীয় নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে আজ রবিবার ভোর ৫টা থেকে দুপুর ২টা পর্যন্ত কক্সবাজার জেলায় ৯ ঘন্টার হরতাল ডেকেছে জেলা জামায়াত। কক্সবাজার জেলা জামায়াতের সেক্রেটারী জিএম রহিমুল্লাহ জানান, শুক্রবার বিকালে কক্সবাজার সদর উপজেলা জামায়াতের আমীর শফিকুল হক জিহাদীসহ দলীয় নেতাকর্মীদের মিথ্যা মামলায় পুলিশ গ্রেফতার করেছে। এর প্রতিবাদে এ হরতাল ডাকা হয়েছে।
