বান্দরবানে থানছি উপজেলার রেমাক্রী ইউনিয়নে গতকাল শনিবার দুপুরে নাপাকুম জলপ্রপাতে পা পিছলে পানিতে পড়ে গিয়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। নিহতের নাম ডা. শিমুল। তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের শিক্ষানবিস চিকিত্সক। পানির গভীরতা বেশি হওয়ায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তার লাশ উদ্ধার করা যায়নি। পুলিশসহ স্থানীয় প্রশাসন তার লাশ উদ্ধারের চেষ্টা চালাচ্ছে বলে জানা গেছে।
থানছি উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালেহ আহম্মদ জানান, ঢাকা থেকে ৫ বন্ধু গত শুক্রবার বান্দরবানের থানছিতে বেড়াতে আসেন। তারা গতকাল রেমাক্রী ইউনিয়নে নাপাকুম জলপ্রপাতে ছবি তোলার সময় পা পিছলে পানিতে পড়ে যান পর্যটক ডা. শিমুল। খবর পেয়ে স্থানীয় ট্যুরিস্ট গাইডরা তাকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হয়। উদ্ধারকারীরা জানায়, পানির গভীরতা বেশি হওয়ায় স্রোতের কারণে তিনি ডুবে যান।
