আজ ২৭ জ্যৈষ্ঠ, ১৪২০ বঙ্গাব্দ এবং ২৯ রজব, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মিথুন রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-২৪ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৪৭ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মিথুন রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা:১। আপনার উপর প্রভাবকারী গ্রহ রবি ও বুধ। আপনার শুভসংখ্যা:১ ও ৫। শুভবার: রবি ও বুধবার। শুভরত্ন:চুনী ও পান্না ।
প্রকৃতিগতভাবে আপনি: মেধাবী, সৃজনশীল ও অনুভূতিপ্রবণ। কল্পনা ও আবেগ আপনাকে করেছে অস্থির। ভদ্র ও বিনয়ী হলেও আপনি সহজেই ক্ষুব্ধ ও ক্রোধান্বিত হয়ে উঠতে পারেন। আপনি কর্মঠ। নিজের মত প্রকাশে দৃঢ়। স্মরণশক্তি ও বিশ্লেষণী ক্ষমতার জন্য যেকোন বিষয় আপনি সহজেই আয়ত্ত করতে পারেন। আপনার চরিত্রে এক ধরনের একগুয়েমি থাকতে পারে। আপনাকে আরও কৌশলী ও ধৈর্যশীল হতে হবে।
জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: কবি ফররুখ আহমদ, প্রিন্স ফিলিপ, প্রকৌশলী নিকোলাস অটো, ঔপন্যাসিক লুইস কনফারস, কথাশিল্পী মতিন উদ্দীন আহমেদ, জুডি গারল্যান্ড।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি
২১ মার্চ-২০ এপ্রিল \ আপনজনদের ব্যবহারে কোন কারণে মনঃক্ষুণ্ন হতে পারে। ভাই-বোনদের সাথে সুসম্পর্ক বজার রাখা কঠিন হবে। কারো আচরণে মনঃক্ষুণ্ন হবেন। প্রচেষ্টা ও পরিশ্রমের ফলে আয় বৃদ্ধির সুযোগ সৃষ্টি হতে পারে। পাওনা টাকা হাতে নাও আসতে পারে। ন্যায্য প্রাপ্তি বাধাগ্রস্ত হবার সম্ভাবনা আছে।
বৃষ রাশি
২১ এপ্রিল-২০ মে \ বিদ্ধার্থীদের জন্যে দিনটি শুভ নয়। পড়াশুনার ক্ষেত্রে কোন ধরনের সমস্যা দেখা দিতে পারে। আপনজনদের কারো সহযোগিতা পেতে পারেন। কোন সংবাদে বিচলিত বোধ করতে পারেন। মাথা ঠাণ্ডা রেখে কাজ করুন। কোন অবস্থাতে উত্তেজিত হওয়া ঠিক হবে না।
মিথুন রাশি
২১ মে-২০ জুন \ মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। আর্থিক দিক খুব একটা ভালো যাবে না। সাধারণ শ্রমিকদের জন্য দিনটি দুর্যোগপূর্ণ হতে পারে। আন্দোলন সংগ্রামে অংশ না নিলেই ভালো করবেন। বুদ্ধি খাটিয়ে কাজ করুন। যোগাযোগ শুভ।
কর্কট রাশি
২১ জুন-২০ জুলাই \ শরীর ভালো না থাকার সম্ভাবনা বেশি। হঠাত্ অসুস্থ বোধ করতে পারেন। বাতের ব্যথায় কষ্ট পাবেন। কোন বন্ধু দ্বারা উপকৃত হতে পারেন। মাতৃস্বাস্থ্য ভালো যেতে পারে। বাণিজ্যিক যোগাযোগ শুভ।
সিংহ রাশি
২১ জুলাই-২১ আগস্ট \ সাবধানে চলাফেরা করুন। কোন কারণে শরীরে কোন আঘাত পেতে পারেন। কাজকর্মে উত্সাহ পাবেন। নতুন উদ্যোগ সফল হতে পারে। পুরনো কোন বন্ধুর সাথে দেখা হতে পারে।
কন্যা রাশি
২২ আগস্ট-২২ সেপ্টেম্বর \ আর্থিক দিক ভালো যাবে। নতুন কোন পরকল্পনা বাস্তবায়িত হতে পারে। পাওনা টাকা আদায়ের চেষ্টা জোরদার করুন। কর্মক্ষেত্রে ব্যস্ততা বৃদ্ধি পাবে। পিতার সহযোগিতা পাবেন। প্রাতিষ্ঠানিক ব্যাপারে পত্র-যোগাযোগ ফলপ্রসূ হতে পারে।
তুলা রাশি
২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \ পরীক্ষার্থীদের জন্য দিনটি কিছুটা সমস্যা বহুল হতে পারে; সুতরাং আগে থেকেই প্রস্তুতি নিন। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। বেসরকারি চাকরিতে পদোন্নতির সম্ভাবনা আছে। জল থেকে কোন বিপদ হবার আশঙ্কা আছে। ভ্রমণে সতর্কতা অবলম্বন করুন। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করতে পারেন।
বৃশ্চিক রাশি
২৩ অক্টোবর-২১ নভেম্বর \ চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। উন্নতির যোগ আছে। বিজ্ঞান ও প্রযুক্তিবিদদের জন্য সময় অনুকূল থাকবে। গবেষণায় সাফল্য আসতে পারে। আপনার আচরণে সন্তুষ্ট হয়ে কেউ আজ আপনাকে সহযোগিতা করতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ।
ধনু রাশি
২২ নভেম্বর-২০ ডিসেম্বর \ পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। দাম্পত্য শান্তি বজায় থাকার সম্ভাবনা আছে। কোন অনুষ্ঠানে নতুন কারো সাথে পরিচয় হওয়ার সম্ভাবনা আছে। বিপরীত লিঙ্গের কেউ আপনার প্রতি আকর্ষণ বোধ করতে পারে। বৈবাহিক ব্যাপারে আজ কোন সিদ্ধান্ত না নিলেই ভালো করবেন। যাত্রা ও যোগাযোগ শুভ।
মকর রাশি
২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ বয়োজ্যেষ্ঠ কারো অসুস্থতায় দুশ্চিন্তাগ্রস্ত হতে পারেন। আর্থিক দিক খুব একটা ভালো যাবে না। ব্যয় বৃদ্ধি পাওয়ার আশঙ্কা আছে। আজ গায়ে পড়ে কারো উপকার করার চেষ্টা না করলেই ভালো করবেন। উপকারের প্রতিদানে ক্ষতিগ্রস্ত হবার আশঙ্কা আছে। কর্ম পরিবেশ অনুকূল থাকবে।
কুম্ভ রাশি
২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। প্রত্যাশা পূরণের সম্ভাবনা আছে। দাম্পত্য ভুল বুঝাবুঝির অবসান হতে পারে। চিকিত্সকদের জন্য দিনটি শুভ। পেশাগত সাফল্য লাভের সম্ভাবনা আছে।
মীন রাশি
১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \ ঔষধ ও রাসায়নিক ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ। বিক্রয়-বাণিজ্যে লাভ যোগ আছে। মরুব্বি স্থানীয় কারো শারীরিক সমস্যা দেখা দিতে পারে। ব্যয় বৃদ্ধি পেতে পারে। আজ কোন ঝুঁকি না নিলেই ভালো করবেন। যোাগযোগ শুভ।
