কিছুদিন আগে মুক্তি পেল দীপিকার ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’। এক সপ্তাহেই ছবিটি ১০০ কোটি রুপি ছাড়িয়ে গিয়েছে। ছবিতে তার বিপরীতে রয়েছেন রণবীর কাপুর। এই জুটি মিলেই নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার কথা ছিল কিন্তু দীপিকাই নারাজ ছবিটিতে। কারণ হিসেবে তিনি বলেন, ‘আমার হাতে এখন অনেক ছবি। আমার পক্ষে যতটুকু সম্ভব, ঠিক ততটুকু কাজই আমি করছি। তারপরও গত কয়েক বছর ধরে পরিবারকে কোনো সময়ই দিতে পারছি না। তারা বিষয়টি বুঝেন। তাই অল্প কিছুদিন বিরতি নিয়েই নতুন ছবিতে হাত দিতে চাই।’
