শিল্পকলায় আগামী ১২ জুন ‘মহাত্মা’

আপডেট : ০৯ জুন ২০১৩, ২১:০০
মহাত্মা গান্ধীর নোয়াখালী সফর ও অহিংসপথের যাত্রা নিয়ে মঞ্চ নাটক ‘মহাত্মা’। ইউনিভার্সেল থিয়েটার প্রযোজিত ‘মহাত্মা’ নাটকের ২০তম প্রদর্শনী আগামী ১২ জুন বুধবার সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে অনুষ্ঠিত হবে। নাটকটি ইতোপূর্বে আইটিআইয়ের আন্তর্জাতিক নাট্যোত্সব এবং ঢাকা থিয়েটারের সেলিম আল দীন উত্সবে প্রদর্শিত হয়ে প্রশংসিত হয়েছে।