সুইসাইড নোটে জিয়ার প্রেম!

আপডেট : ০৯ জুন ২০১৩, ২১:০১
সদ্য প্রয়াত বলিউড অভিনেত্রী জিয়া খানের সুইসাইড নোট পাওয়া গেছে। প্রায় ছয় দিন পর এই সুইসাইড নোটটি তদন্তরত পুলিশ কর্মকর্তার নিকট হস্তান্তর করেন জিয়া খানের মা। চলচ্চিত্রের মতোই চিঠির মধ্যে একটি লাইনে লেখা, ‘যখন আমার চিঠি তোমরা পড়বে, হয়তো তখন আমি আর এই পৃথিবীতে থাকব না।’ জিয়া খানের এই চিঠির একাধিক কপি একাধিক তদন্ত সংস্থায় পাঠানো হয়েছে। পরীক্ষা করে দেখা হচ্ছে এটি আসলেই জিয়া খানের লেখা কি না। এই চিঠির অধিকাংশ জুড়েই রয়েছে তার প্রেমিক সুরজ পাঞ্চলির প্রতারণার কথা।