আরটিভিতে আজ থেকে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘গোপনে’। কাজী শাহীদুল ইসলামের রচনায় ধারাবাহিকটি পরিচালনা করেছেন ওয়াহিদ আনাম।
নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—ড. ইনামুল হক, আল মনসুর, তৌকীর আহমেদ, শর্মিলী আহমেদ, মনিরা ইউসুফ মেমী, রোমানা খান, ইলোরা গহর, জেনী, ভাবনা, দ্বিপান্বিতা, অশোক ব্যাপারী, ছোট সাব্বীর, জয়নাল, সৌরভ প্রমুখ।
নাটকের কাহিনীতে দেখা যাবে—মাহবুবা খানম বৃদ্ধা। স্বামী মারা গেছেন বেশ কিছু দিন আগে। সেই ১৬ বছর বয়সে বিয়ে হয়েছিল। তারপর থেকেই ঢাকায়। এক সময় স্বামীর সঙ্গে ঢাকার নানা প্রান্তে ভাড়া থেকেছেন। স্বামীর শেষ বয়েসে করা দ্বোতলা বাড়িতে এখন সন্তানদের নিয়ে আছেন তিনি।
মাহবুবা খানমের এক মেয়ে দুই ছেলে। বড় মেয়ে তসলির স্বামী নেই। তসলী মার বাড়িতেই বাস করেন। তার এক ছেলে এক মেয়ে। মাহবুবা খানমের বড় ছেলে রেজা ও তার স্ত্রী মারুফার দুই ছেলে-মেয়ে। ওরাও পড়াশোনা করছে। এই পরিবারের বিভিন্ন ঘটনা নিয়েই এগিয়ে যায় ধারাবাহিক নাটক ‘গোপনে’।
