পটুয়াখালী জেলাকে দুর্গত ঘোষণার দাবি

আপডেট : ০৯ জুন ২০১৩, ২১:১৬
ঘূর্ণিঝড় মহাসেন পরবর্তী পরিবেশ রক্ষায় পটুয়াখালীর দশমিনা মাধ্যমিক বিদ্যালয়ে গত শনিবার ফলদ, বনজ ও ওষুধি বৃক্ষ রোপণ করেন সাবেক ঢাবি সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রদলের নেতা হাসান মামুন। জানা যায়, আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ১০টি ফলদ, বনজ ও ওষুধি বৃক্ষ রোপণের মধ্য দিয়ে ব্যতিক্রমী গণসংযোগের কথা রয়েছে বলে দলীয় সূত্র জানায়। গত শনিবার সকাল সাড়ে ৯টায় দশমিনা মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপণের মধ্য দিয়ে ব্যতিক্রমী প্রচারাভিযানের উদ্বোধন করা হয়। ইতিমধ্যে বিভিন্ন ব্যতিক্রমী প্রচারাভিযান চালিয়ে আওয়ামী লীগের দুর্গখ্যাত পটুয়াখালী-৩ আসনের ভোটাদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া আনতে সক্ষম হয়েছেন এ তরুণ নেতা। এরপূর্বে শুক্রবার সন্ধ্যা ৭টায় দশমিনা প্রেসক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান তিতাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন হাসান মামুন। মতবিনিময় সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফখরুজ্জামান বাদল, মো. জহিরুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি এইচএম ফোরকান, ফয়েজ আহমেদ, সাধারণ সম্পাদক নিপুণ চন্দ্র, আহাম্মেদ ইব্রাহিম অরবিল, সাবেক যুগ্ম সম্পাদক রিপন কুমার কর্মকার, বিপুল কুমার কর্মকার, মো. কামরুল ইসলাম সোহাগ প্রমুখ।