ডাকাতির প্রস্তুতিকালে দশ ডাকাত গ্রেফতার

আপডেট : ০৯ জুন ২০১৩, ২১:১৭
নবীগঞ্জ উপজেলায় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতিকালে সিএনজি চালকসহ ১০ ডাকাতকে গ্রেফতার করেছে। ৮ জুন রাত সাড়ে ১১টায় নবীগঞ্জ থানা পুলিশ নবীগঞ্জ উপজেলা কমপ্লেক্স গেইটের সামনে একটি নাম্বার বিহীন সিএনজি অটোরিক্সাকে আটক করে তল্লাসী চালিয়ে পিস্তল, রামদা, চাকু, সাবল, খেলনা পিস্তলসহ বানিয়াচংয়ের কাগাপাশা ইউনিয়নের উমরপুর গ্রামের আনিছ উল্লার ছেলে তরুণ মিয়া (৩৫), রাজা মিয়ার ছেলে মোঃ মাহমুদ মিয়া (৪২), নাজিম উদ্দিন (৪২), আব্দুর রউপের ছেলে উজ্জ্বল আহমদ (২০), পৌর এলাকার নোয়াপাড়ার ইরপান আলীর ছেলে মোঃ বিল্লাল মিয়াকে (২৮) গ্রেফতার করে। পরে গ্রেফতারকৃতদের তথ্য অনুযায়ী উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের উপজেলার বিবিয়ানা গ্যাস ফিল্ডের সাউথ প্যাডের পার্শ্বে কাকুড়া চৌরাস্তায় রাত দেড়টায় অভিযান চালিয়ে সিলেটের খাসদবিরের বিল্লাল মিয়ার ছেলে মিলাদ মিয়া (২২), ইসমাইল চকের আব্দুল আলীর ছেলে রমজান আলী (৪২), নবীগঞ্জের জয়নগরের মনিন্দ্র দাশের ছেলে বজন দাশ (২৮), নোয়াপাড়ার মনাই মিয়ার ছেলে বাবুল মিয়া (২৪), জামালপুরের সরিষাবাড়ীর ফুলদাহের লুত্ফুর রহমানের ছেলে মানিক মিয়াকে (২৫) গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।