দিনাজপুরে আট শিবির নেতা-কর্মী আটক

আপডেট : ০৯ জুন ২০১৩, ২১:১৭
দিনাজপুরে ডিবি পুলিশের অভিযানে দ্রুত বিচার আইনের মামলায় পলাতক ৮ শিবির নেতা-কর্মীকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। দিনাজপুর পুলিশ সূত্র জানায়, শনিবার ভোরে ডিবি পুলিশ পরিদর্শক রেদওয়ান আহমেদের নেতৃত্বে অভিযান চালিয়ে বিরামপুর উপজেলার শালবাগান থেকে ৫ পলাতক আসামি যথাক্রমে ফরিদ আহমেদ, রায়হান, মজিবর, রুবেল, বুলবুলকে গ্রেফতার করে। অপরদিকে একই দিনে পৃথক অভিযান চালিয়ে খানসামা উপজেলার পাকেরহাট থেকে সাব্বির, রেজাউল ও চিরিরবন্দর উপজেলার রানীরবন্দর থেকে শামীম নামের এক শিবির নেতাকে গ্রেফতার করে।