ছাতকে এক মাসের শিশু মারিয়াকে হত্যার অভিযোগে পুলিশ তার পিতা ঝুনুর মিয়াকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেছে। শনিবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। গত বৃহস্পতিবার সকালে ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের শিবনগর গ্রামের শাহজাহান মিয়ার পুকুর থেকে শিশু মারিয়ার লাশ উদ্ধার করে পুলিশ। শিশুর রহস্যজনক মৃত্যু নিয়ে এলাকায় ব্যাপক জল্পনা-কল্পনা চলে আসছে। এ নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য থাকলে পুলিশ মারিয়ার মা নাসিমা বেগম ও পিতা ঝুনুর মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। শেষ পর্যন্ত শিশু হত্যার অভিযোগে পিতাকে জেলহাজতে প্রেরণ করা হয়। জানা যায়, প্রতিপক্ষকে ফাঁসাতে নিজ কন্যা শিশুকে পুকুরের পানিতে ডুবিয়ে হত্যা করে তার পিতা।
