‘সন্তান না কাঁদলে মা-ও দুধ দেয় না’—এ শ্লোগানকে সামনে রেখে নড়াইলে প্রতিবন্ধী নাগরিক অধিকার পরিষদ গত শনিবার প্রেসক্লাবের সামনে তিন দফা দাবি আদায়ে মানববন্ধন কর্মসূচি পালন করে। দাবিসমূহের মধ্যে রয়েছে মন্ত্রী পরিষদে একজন সদস্যসহ প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়ন সমন্বয় মন্ত্রণালয়, জাতীয় সংসদে ৩৫টি এবং স্থানীয় সরকারের সকল স্তরে দুটি করে প্রতিবন্ধী প্রতিনিধিদের আসন সংরক্ষণ, জাতীয় বাজেটে প্রতিবন্ধী ব্যক্তিদের স্ব সংগঠনসমূহের ক্ষমতায়ন ও উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে ১ শতাংশ ও সকল মন্ত্রণালয়ের বাজেটে প্রতিবন্ধীদের উন্নয়নবান্ধব নিশ্চিত বরাদ্দ এবং সরকার কর্তৃক স্বাক্ষরিত প্রতিবন্ধী বিষয়ক জাতিসংঘ সনদের আলোকে অধিকারভিত্তিক ও বৈষম্যমুক্ত আইন প্রণয়ন। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন নড়াইল প্রতিবন্ধী নাগরিক পরিষদের সভাপতি মাহাবুবুর রহমান, যুগ্ম আহবায়ক নীলরতন বিশ্বাস, সাব্বির হোসেন, শাহিদুজ্জামান নান্নু, জোবাইদা খানম, আ. ছত্তার, মহিতোষ বিশ্বাস প্রমুখ।
