দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক নির্ভীক সাংবাদিক তফাজ্জল হোসেন মানিক মিয়া স্মরণে হোমনায় আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার হোমনা দাখিল মাদ্রাসা মিলনায়তনে ইত্তেফাক সংবাদদাতা ও হোমনার আলোর সম্পাদক মো. কামাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মাদ্রাসা সুপার মাওলানা আঃ ছাত্তার, প্রভাষক হুমায়ূন কবির, থানা মসজিদের ইমাম মাওলানা আঃ মালেক, সহকারী শিক্ষক মো. তফাজ্জল হোসেন, আবুল কালাম আজাদ প্রমুখ।
