গতকাল রবিবার কসবা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ শাহআলম এডভোকেট এমপি’র সভাপতিত্বে সম্মেলন উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব সৈয়দ এ কে এম এমদাদুল বারী এডভোকেট। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেজর (অব:) জহিরুল ইসলাম খান। সম্মেলনে আলহাজ্ব মোহাম্মদ শাহআলম এডভোকেট এমপি’কে সভাপতি ও কাজী মো. আজহারুল ইসলামকে সাধারণ সম্পাদক পদে পুনরায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করে ৫৭ সদস্য বিশিষ্ট আওয়ামী লীগ কসবা উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
