কোম্পানীগঞ্জে ছাত্রলীগ সম্মেলন সম্পন্ন

আপডেট : ০৯ জুন ২০১৩, ২১:২০
কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের দ্বি-বার্ষিক সম্মেলন শনিবার বসুরহাট পৌর মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ছাত্রলীগের সভাপতি জহিরুল ইসলাম তানভীরের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা আ.লীগের সদস্য ও বসুরহাট পৌর মেয়র আবদুল কাদের মির্জা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ.লীগের সভাপতি খিজির হায়াত খান, ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুল, সম্পাদক নুর নবী চৌধুরী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক গোলাম ছারওয়ার প্রমুখ। সম্মেলনে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জহিরুল ইসলাম তানভীরকে পুনরায় সভাপতি, আবু নাছেরকে সাধারণ সম্পাদক, খাদেমুল বাসার ছায়েমকে সাংগঠনিক সম্পাদক, পৌরসভায় সাবেক সভাপতি শওকত আজিম জাবেদকে পুনরায় সভাপতি, হামিদুর রশিদ বিপ্লবকে সম্পাদক, কলেজ শাখায় জহিরুল ইসলাম কাজীকে সভাপতি, নিজাম উদ্দিন মুন্নাকে সম্পাদক ও আবদুল আল ইমরানকে সাংগঠনিক সম্পাদক করে কমিটি গঠন করা হয়।