সংবাদ সংক্ষেপ

আপডেট : ০৯ জুন ২০১৩, ২১:২০
নাগরপুরে ছাত্র দলের বিক্ষোভ মিছিল নাগরপুর, (টাঙ্গাইল) সংবাদদাতা \ বিএনপির সিনিয়ার ভাইচ প্রেসিডেন্ট তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গতকাল রবিবার দুপুরে উপজেলা ছাত্রদলের উদ্যোগে পৃথক পৃথক ভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । বিক্ষোভ মিছিল দুটি বিএনপির প্রধান ও দত্রদল কার্যালয় থেকে বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিএনপির দলীয় কার্যলয় পৃথক পৃথক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, ছাত্র দলের নেতা মোঃ নজরুল ইসলাম, আরিফুল ইসলাম নবা, জিহাদ হোসেন ডিপটি। মীর্জাগঞ্জে সাইন জাল বিতরণ মীর্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা \ রবিবার মীর্জাগঞ্জ উপজেলা মত্স্য বিভাগের উদ্যোগে স্থানীয় উপজেলা অডিটরিয়ামে জাটকা আহরণে বিরত জেলেদের বিকল্প কর্ম সংস্থানের লক্ষ্যে উপজেলার অনুমোদিত তালিকাভুক্ত ৫৪ জন জেলেদের মাঝে প্রত্যেককে ১৩ কেজি ১১০ গ্রাম করে সাইন জাল উপকরন বিতরণ করা হয়। ইউএনও মো: জয়নুল আবেদীনের সভাপতিত্বে এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী আতাহার উদ্দীন আহমেদ। ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্য নিহত ভ্রাম্যমাণ প্রতিনিধি \ ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের আমেরচারা নামক স্থানে বাসের চাপায় সাবেক ইউপি সদস্য তোয়াজ উদ্দির (৪৫ ) নিহত হয়েছেন। তিনি ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বর ও সাগান্না গ্রামের কুটো মন্ডলের ছেলে। রবিবার এ র্দুঘটনা ঘটে। দুমকিতে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা দুমকি (পটুয়াখালী) সংবাদদাতা \ দুমকি উপজেলার এস এস সি দাখিল ও সমমান পরিক্ষায় জি পি এ ৫ প্রাপ্ত ২০১৩ সালের ছাত্রছাত্রীদের উপজেলা পরিষদ হল রুমে মরহুম হাতেম আলী মেধাবৃত্তি ট্রাষ্ট কর্তৃক আয়োজিত সংবর্ধনায় আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পটুয়াখালী জেলা প্রশাসক অমিতাভ সরকার বিশেষ অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার শাব্বির আহম্মদ উপস্থিত ছিলেন। মিঠাপুকুরে জাগরণীচক্রের প্রশিক্ষণ সমাপ্ত মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা \ মিঠাপুকুরে জাগরণী চক্র ফাউন্ডেশনের একমাসব্যাপি কাপড়ে কারচুপির প্রশিক্ষণ গতকাল রবিবার শেষ হয়েছে। ঘরে বসেই সংসারের কাজের পাশাপাশি বাড়তি উপার্জন করে সংসারের সচ্ছলতা ফিরিয়ে আনার লক্ষে শুকুরের হাট শাখার আয়োজনে, জাগরণীচক্র ফাউন্ডেশনের বাস্তবায়নে এবং পিকেএসএফ এর অর্থায়নে উপজেলার চেংমারী ইউনিয়নের তিলকপাড়ায় ২৫ জন হতদরিদ্র নারীদের মাঝে একমাস ব্যাপি এই প্রশিক্ষণ দেয়া হয়। নাসিরনগরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা \ বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গতকাল রবিবার নাসিরনগর উপজেলা ছাত্রদলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল উপজেলা সদরে বের করা হয়। প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় শহীদ মিনার চত্বরে উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ নাছির উদ্দিনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ছাত্রদল নেতা ্শরীফুল ইসলাম, জমসেদ মিয়া, কেএম মারজান ইসলাম তুষার, তাপস বিশ্বাস,ছিদ্দিক মিয়া। রায়পুরায় ছাত্রদলের বিক্ষোভ ও প্রতিবাদ সভা রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা \ বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে গতকাল রবিবার বিক্ষোভ মিছিল করেছে উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদল। মিছিলটি রায়পুরা কলেজ চত্বর থেকে বের হয়ে শ্রীরামপুর রেল গেইট, পৌরসভা কার্যালয় এলাকাসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে সংক্ষিপ্ত প্রতিবাদ সভার মধ্যে সমাপ্ত হয়। পীরগঞ্জে আদিবাসীদের বেদখলি সম্পত্তি উদ্ধার পীরগঞ্জ, ( ঠাকুরগাও) সংবাদদাতা \ সাওতাল আদিবাসীদের মালিকানাধীন সম্পত্তি বেহাত হওয়ার ৪০ বছর পর ইএসডিও’র সহায়তায় পীরগঞ্জ উপজেলার দস্তমপুর গ্রামের ৪ আদিবাসীর ৯ বিঘা সম্পত্তি ভূমি দস্যুর হাত থেকে উদ্ধার করা হয়েছে। গত ৬ জুন জবরদখলকারী আব্দুল জলিল আনুষ্ঠানিকভাবে মূল মালিকদের কাছে জমির দখল ছেড়ে দেন। সেনগাও ইউপি’র দস্তমপুর গ্রামের সাওতাল আদিবাসী ঢেনা সরেন, লক্ষিরাম সরেন, শুকু সরেন ও সময় সরেন এর ১৪১৪ নং দাগের ২৯ শতক, ১৪১৯ নং দাগের ১ একর ২৩ শতক,১৪২০ নং দাগের ১ একর ৫ শতক ও ১৪২১ নং দাগের ২৮ শতক সম্পত্তি স্বাধীনতা উত্তর কাল থেকে অবৈধ ভাবে একই গ্রামের আজিজার রহমানের পুত্র আব্দুল জলিল ভোগ দখল করে আসছিল। রংপুরে টিভি দর্শক ফোরামের প্রতিষ্ঠা বার্ষিকী রংপুর প্রতিনিধি \ রংপুরে বাংলাদেশ ক্যাবল টিভি দর্শক ফোরামের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শনিবার বাংলাদেশ ক্যাবল টিভি দর্শক ফোরাম রংপুর জেলা কমিটির উদ্যোগে রংপুর প্রেসক্লাব মিলনায়তনে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী সূচনা করা হয়। পরে সেখানে রংপুর প্রেসক্লাবের সভাপতি একেএম ফজলুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ ক্যাবল টিভি দর্শক ফোরাম কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শাহাদত্ হোসেন মুন্না, রংপুর জেলা সভাপতি আব্দুস সাহেব মন্টু, মহাসচিব রশিদ বাবু। ডোমারে আওয়ামী লীগের মতবিনিময় সভা ডোমার (নীলফামারী) সংবাদদাতা \ নীলফামারীর ডোমার উপজেলায় বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূল নেতা-কর্মীদের দিনব্যাপী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ডোমার কলেজপাড়াস্থ এ্যাড. মনোয়ার হোসেনের বাসভবনে উপজেলায় বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূল নেতা-কর্মীদের দিনব্যাপী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত মতবিনিময় সভায় সুপ্রিম কোর্টের সহকারী এটর্নি জেনারেল এ্যাড. মনোয়ার হোসেন প্রধান বক্তা হিসেবে উপিস্থত থেকে নেতা-কর্মীদের সাথে মতবিনিময় করেন। সিরাজুল ইসলামের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের আহবায়ক প্রভাষক খায়রুল আলম বাবুল উপিস্থত ছিলেন। সাতক্ষীরায় ভূমি অধিকার বিষয়ক কর্মশালা সাতক্ষীরা প্রতিনিধি \ দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে ভূমিহীনদের মাঝে খাসজমি বিতরণে রাষ্ট্রীয় অঙ্গীকার ও সরকারি ঘোষণার দ্রুত বাস্তবায়নের দাবিতে ভূমি অধিকার বিষয়ক এক কর্মশালা শনিবার বেসরকারি সংস্থা উত্তরণের আয়োজনে সাতক্ষীরার তালা উপজেলার আইডিআরটি ভবনে অনুষ্ঠিত হয়েছে। উক্ত কর্মশালায় জেলা ও উপজেলা পর্যায়ের ৫০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে উক্ত কর্মশালায় বক্তব্য রাখেন, উত্তরণ পরিচালক, শহিদুল ইসলাম, সাংবাদিক কল্যাণ ব্যানার্জী। বাগেরহাটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল বাগেরহাট প্রতিনিধি \ বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নামে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাগেরহাটে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার শহরের মুনিগঞ্জ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। জেলা ছাত্রদলের সভাপতি সুজাউদ্দীন মোল্লা সুজনের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি এম.এ. সালাম। ঘোড়াঘাটে শিক্ষা উপবৃত্তি কর্মসূচির সভা ঘোড়াঘাট (দিনাজপুর) সংবাদদাতা \ শনিবার উপজেলা অডিটরিয়ামে প্রাথমিক শিক্ষা উপবৃত্তি কর্মসূচি ২০১২-১৩ অর্থ বছরে একদিনের এক প্রশিক্ষণ ও সামাজিক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মাকসুদা বেগম সিদ্দীকার সভাপতিত্বে উদ্বুদ্ধকরণ সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার আব্দুল হান্নান। শ্রীপুরে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি শ্রীপুর (মাগুরা) সংবাদদাতা \ শনিবার মাগুরা শ্রীপুর উপজেলার তারাউজিয়াল গ্রামে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছাসেবি প্রতিষ্ঠান মানব উন্নয়ন সংসদের আয়োজনে ও আছিয়া খাতুন রেড ক্রিসেন্ট রক্তদান কেন্দ্র মাগুরার উদ্যোগে এ রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিল্পপতি রফিকুল ইসলাম রফিক, এরিনা ফার্মাসিউটিক্যালসের এমডি কাজী সামসুস ছালেকীন প্রমুখ। কাহারোলে উপবৃত্তি বিষয়ক সেমিনার কাহারোল (দিনাজপুর) সংবাদদাতা \ প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রদান দেশব্যাপী প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানসমূহের দরিদ্র ছাত্র-ছাত্রীদের আর্থিক সহায়তা প্রদানের এক ইতিবাচক এবং যুগান্তকারী কর্মসূচি। প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় শনিবার উপজেলা অডিটরিয়াম হলরুমে কাহারোল উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা শিক্ষা অফিসের সহযোগিতায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌফিক ইমামের সভাপতিত্বে উপবৃত্তি বিষয়ক ১ দিনের সেমিনার ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বগুড়া পৌরসভার বাজেট পেশ বগুড়া প্রতিনিধি \ ৩ কোটি টাকারও অতিরিক্ত কর আদায়ের প্রস্তাব করে শনিবার বগুড়া পৌরসভার ২০১৩-১৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করেছেন পৌর মেয়র এ্যাড. এ কে এম মাহবুবর রহমান। পৌরসভার সম্মেলন কক্ষে তিনি এই বাজেট পেশ করেন। বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে ৩৯ কোটি ৩ লক্ষ ৩৯৮ টাকা ৭৫ পয়সা। রাজস্ব খাত থেকে আয়ের প্রস্তাব করা হয়েছে ১৭ কোটি ১ লক্ষ ৯৯ হাজার টাকা। রংপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল রংপুর প্রতিনিধি \ বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহার এবং নেতা-কর্মীদের মুক্তির দাবিতে শনিবার রংপুরে জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। বক্তব্য রাখেন, ছাত্রদল নেতা রফিকুল ইসলাম মিঠু, জিল্লুর রহমান জেমস, জাকারিয়া ইসলাম জিম, আতিকুল ইসলাম লেলিন, জাকির হোসেন, হযরত বেলাল, সাইফুর রহমান লিমন, ইমরান খান সুজন প্রমুখ।