ইস্পাহানি ক্রিকেট

রেলিগেশন এড়ানোর পথে ফ্রেন্ডস ক্লাব

আপডেট : ০৯ জুন ২০১৩, ২১:৫৮
ইস্পাহানি ক্রিকেটের রেলিগেশন পর্বে ফ্রেন্ডস ক্লাব জয়ের ধারায় ফিরেছে। আগের ম্যাচে দুর্বল শতাব্দী গোষ্ঠীর কাছে হেরে দুর্দশায় পড়লেও গতকাল স্থানীয় মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ৬৩ রানে হারিয়ে আবার নিজেদের উজ্জীবিত করে তোলে ফ্রেন্ডস ক্লাব। এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে জয়ের সুবাদে ফ্রেন্ডস ক্লাব রেলিগেশন শঙ্কা কাটানোর পথে আছে। অপরদিকে বিদায় ঘন্টা বাজছে মোহামেডান ক্লাবের। কারণ লিগের প্রথম পর্বে দলটি কোন পয়েন্ট অর্জন করতে পারেনি।