অ্যালবাম রিলিজে ধীরস্থির মিলা

আপডেট : ০৯ জুন ২০১৩, ২২:১৩
প্রায় দুই বছরেরও বেশি সময় ধরে শোনা যাচ্ছে মিলার নতুন সলো অ্যালবামের খবর। এদিকে যে প্রডাকশন এবং স্পন্সর থেকে নতুন একক অ্যালবাম রিলিজ হবে, তারাও জানেন না ঠিক কবে মিলা তার অ্যালবাম রিলিজ করবেন। নিজের অসুস্থতার কারণে মাঝে স্টেজ শো থেকেও বিরত থেকেছেন। মিডিয়ার সাথেও খুব একটা তথ্য দিচ্ছেন না। অ্যালবাম রিলিজের আগেই নিজের ৫টি গানের ব্যয়বহুল মিউজিক ভিডিও তৈরি করেছেন। এ প্রসঙ্গে মিলা জানান,‘ সময় আর সুযোগ হলেই অ্যালবাম রিলিজ দেবো। এখানে তাড়াহুড়োর কোন কিছু দেখছি না।’ উল্লেখ্য, কম্পোজার ফুয়াদের সাথে মনোমালিন্যের পর মিলা তার নতুন অ্যালবামের ব্যাপারে নিজেই নিজের গান কম্পোজিশন করার উদ্যোগ নেন। শুধু নিজের গানই নয়, মিলা তার সমসাময়িক শিল্পীদের জন্যও এখন গান তৈরি করছেন।