নারায়ণগঞ্জে পোস্টার টানানোকে কেন্দ্র করে যুবদলের এক নেতা ও তার ভাইকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। গতকাল রবিবার বেলা ১১টায় বন্দর উপজেলার চৌড়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। হামলার শিকার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম তালেব ও তার ভাই আবু সিদ্দিককে শহরের খানপুরে ২০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, তালেব ও সিদ্দিক এলাকায় যুবদলের পোস্টার টানানোর সময় প্রতিপক্ষ গ্রুপের পিয়ার আলী ও তার ছেলে সবুজ বাধা দেয়। কথা কাটাকাটির এক পর্যায়ে সবুজ ও তার লোকজন ধারালো অস্ত্র দিয়ে সিদ্দিক ও তালেবকে কুপিয়ে আহত করে।
