আমজাদ হোসেন
রাজধানীর গুলশান থানা আওয়ামী লীগের শ্রম সম্পাদক শাহজাদপুর নিবাসী আমজাদ হোসেন (৭৮) গতকাল ঢাকার এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। গুলশান শাহজাদপুর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যকালে তিনি স্ত্রী, দুই সন্তান ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আইয়ুব হোসেন
গাইবান্ধার ফুলছড়ি প্রেসক্লাব, মানবাধিকার কমিশন ও উত্তরাঞ্চল ফেডারেল সাংবাদিক পরিষদ ফুলছড়ি ইউনিটের সভাপতি এবং দৈনিক করতোয়ার ফুলছড়ি প্রতিনিধি আইয়ুব হোসেন (৬০) ঢাকার এক হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় গতকাল ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)।
সিরাজুল হক মন্টু
টিভি ও চলচ্চিত্রে সাড়া জাগানো কৌতুক অভিনেতা সিরাজুল হক মন্টু (৭৫) গত শনিবার ময়মনসিংহে এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে....রাজেউন)। শহরের সানকিপাড়া শেষ মোড় এলাকার জামে মসজিদে গতকাল জানাজা শেষ স্থানীয় গুলকিবাড়ি কবরস্থানে তাকে দাফন করা হয়। পরিবারের পক্ষে মরহুমের কন্যা ফৌজিয়া সকলের কাছে দোয়াপ্রার্থী।
