কুমিল্লা শিক্ষাবোর্ডে এসএসসিতে ৬৯ জনের ফল পরিবর্তন

আপডেট : ০৯ জুন ২০১৩, ২৩:০৬
কুমিল্লা শিক্ষাবোর্ডে এবার ১০ সহস্রাধিক এসএসসি পরীক্ষার্থী উত্তরপত্র পুন:নিরীক্ষণের জন্য আবেদন করলেও ৬৯ জনের ফল পরিবর্তন হয়েছে। গতকাল রবিবার পুন:নিরীক্ষণের ঘোষিত ওই ফলাফলে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ১৯ জন। এছাড়া আগে ফেলকরা শিক্ষার্থীদের মধ্যে ১১ জনের ফলাফল পরিবর্তন হয়েছে। এদের মধ্যে একাধিক বিষয়ে ফেল করা একজন এক বিষয়ে উত্তীর্ণ হলেও অপর বিষয়ে ফেল করায় ফলাফল ‘এফ’ গ্রেডে রয়ে গেছে। প্রকাশিত পুন:নিরীক্ষণের ফলাফলে জিপিএ-৫ পাওয়া ১৯ জন শিক্ষার্থীর রোল নম্বর হচ্ছে: ১৫১৯৩৩, ১৫২২০১, ১৫৩২১০, ১৫৩৭৭২, ৫৭০৯৪৪, ৫৭১৩৬৬, ১৫৮৯০১, ৫৮০৩৭৪, ১৫৯৫২৬, ১৫৯৫৯৮, ৫৮১১৬২, ৫৮১৩৫৭, ১৬২৪২৩, ৫৮৭৪৫১, ১৬২৭৩৬, ৫৯৭৮৫৯, ১৬৬৯০৩, ১৬৯২৭৮ ও ১৭২০৪৮। কুমিল্লা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কায়সার আহমেদ জানান, এ বছর পুন:নিরীক্ষণের জন্য মোট ১০ হাজার ১৫২ জন আবেদনকারীর মধ্যে কেউ কেউ একাধিক বিষয়ে ফেল করলেও পুন:নিরীক্ষণে অনেকের বিষয়ভিত্তিক গ্রেড পয়েন্ট উন্নত হয়েছে।