আর মাত্র দু মাস!

আপডেট : ১০ জুন ২০১৩, ১৯:৫৭
গেল জানুয়ারি মাসেই বিশ্বখ্যাত কণ্ঠশিল্পী শাকিরা প্রথম সন্তানের মা হন। শাকিরা ও জেরার্ড পিকে দম্পত্তির এই পুত্র সন্তানের নাম মিলান। এই সন্তানকে নিয়েই এখন কাটছে শাকিরার সবটুকু সময়। শাকিরার টুইটার ও ফেসবুকে শুধু মিলানকে নিয়েই কথা। প্রতিটি মুহূর্ত উপভোগ করছেন জীবনের শ্রেষ্ঠ সময়ের মতো করেই। তারপরও ছোট্ট একটি আক্ষেপের কথা বলেছেন তিনি, জানিয়েছেন আগামী দু মাসের মধ্যেই ফিরতে হবে চিরচেনা সেই গানের দুনিয়ায়। নতুন অ্যালবামের কাজও শুরু করতে হবে। ‘দ্য ভয়েস’-এর বিচারক হিসেবে দায়িত্বও শুরু হবে দুই মাসের মধ্যেই। ভাবছেন দু মাস পরে কী করে তার দিন কাটবে!