গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

আপডেট : ১০ জুন ২০১৩, ১৯:৫৯
সম্প্রতি সাইকেলে চড়ে সবচেয়ে কম সময়ে পুরো অস্ট্রেলিয়া ঘুরে বেড়ানোর রেকর্ড গড়েছেন সাইক্লিস্ট রেইড এন্ডারটন। অস্ট্রেলিয়ার ব্রিজবেন থেকে যাত্রা শুরু করে সবকটি প্রদেশ ও প্রধান প্রধান শহরগুলো স্পর্শ করে আবারও ব্রিজবেনে ফিরে আসতে তিনি সময় নেন সবমিলিয়ে ৩৭ দিন এক ঘণ্টা ১৮ মিনিট। আর এই সময়ের মধ্যে রেইড সাইকেল চালিয়ে অতিক্রম করেন ১৪,১৭৮ কিলোমিটার বা ৮,৮০৯.৭৮ মাইল সমপরিমাণ দূরত্ব। এ বছরের মার্চ মাসের ১০ তারিখ থেকে শুরু করে এপ্রিলের ১৫ তারিখের মধ্যবর্তী সময়ে পরিচালিত এই সাইকেল যাত্রার মধ্য দিয়ে দক্ষিণ আফ্রিকার সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করা ঈগলস উইংস/চ্যালেঞ্জ ফর চেঞ্জ নামের একটি দাতব্য সংস্থার জন্য তহবিলও সংগ্রহ করেন রেইড।