জোকস

আপডেট : ১০ জুন ২০১৩, ২০:০০
 এক পাওনাদার এল দেনাদারের কাছে। :গত বছরে আমার কাছে ধার নেওয়া ৫০ রুবল (রাশিয়ার মুদ্রা) এখনো ফেরত দিলে না যে! :এই যে, আমার ধারের খাতাটা দেখ, একজন আমার কাছে পায় এক হাজার রুবল, আরেকজন ৯০০, তৃতীয়জন ৮০০...সিরিয়ালে তোমার নম্বর ১৭। অতএব, হয় তোমার লাইন আসা পর্যন্ত অপেক্ষা করো, নয়তো আরও কিছু টাকা ধার দিয়ে সিরিয়াল নম্বরটা এগিয়ে নাও।  :আমার পাওনা টাকা দিবেন কি না বলেন? :আজ পারছি না, কাল দিয়ে দেব। :ও কথা অনেক শুনেছি। আজ এক্ষুণি টাকা দিতে হবে। :দিব না, কী করবেন? :কিছুই করব না, শুধু আপনার অন্য পাওনাদারদের বলব যে আমার পাওনা টাকা আপনি মিটিয়ে দিয়েছেন।  :আমাকে ১০০ টাকা ধার দেবে? :দিতে পারি। কবে ফেরত দেবে? :তিন দিন পর। :যদি না দাও তা হলে কিন্তু তোমার সাথে আর কোনোদিন কথা বলব না। :তা হলে ৫০০ টাকা দাও।  এক লোক তার বন্ধুদের কাছ থেকে প্রায়ই এটা-ওটা চেয়ে নিত। একদিন সে তার এক বন্ধুকে গর্ব করে বলছিল, আমার গায়ের শার্ট, প্যান্ট, জুতা, মোজা এমনকি টাই-টা পর্যন্ত আমার বন্ধুদের কাছ থেকে পাওয়া—বলতে পার শুধু গায়ের চামড়াটাই আমার। বন্ধুটি তার উপর আগে থেকেই রেগে ছিল। বলল, চামড়াটাও তোমার নয় বন্ধু, ওটা গন্ডারের।