মো. ইউসুফ আলী (১২) গত ২২ মে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ফলগাছা গ্রাম থেকে নিখোঁজ হয়েছে। সে ফলগাছা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র। তার গাযের রং ফর্সা, হালকা-পাতলা গড়ন, উচ্চতা ৪ ফুট ১ ইঞ্চি। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল জিন্সের প্যান্ট ও চেক হাফশার্ট। সন্ধানপ্রার্থী: মো. রজ্জব আলী (বাবা), মোবাইল-০১৮২৩০০১৫৮৬।
হূদয় কর্মকার
বরিশাল অক্সফোর্ড মিশন হাইস্কুলের ৯ম শ্রেণীর ছাত্র হূদয় কর্মকার (১৫) গত ৬ জুন নগরীর কালিবাড়ী রোডস্থ ‘হাজী মঞ্জিল’ বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। নিখোঁজ হওয়ার দিন তাঁর পরনে ছিল থ্রি কোয়ার্টার প্যান্ট এবং হলুদ ও নীল চেক গেঞ্জি। সন্ধানপ্রার্থীর ফোন নং: ০১৭১২৭৩৩২৮৩।
