এলোহা ইন্টারন্যাশনাল মেন্টাল এরিথমেটিক প্রতিযোগিতা সম্প্রতি মালয়েশিয়ায় অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের ছাত্র মোহাম্মদ মিরাজুল আলম ভুঁইয়া ৬ষ্ঠ লেভেল থেকে ১ম রানার আপ হিসাবে ট্রফি জয় করেন। সে ডা. সিরাজুল আলম ভুঁইয়া ও ডা. মাহেনুর ভুঁইয়ার ১ম পুত্র। বর্তমানে সে ঢাকার মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে ৮ম শ্রেণিতে অধ্যয়নরত। অনুষ্ঠানে পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করেন এলোহা মালয়েশিয়ার প্রতিষ্ঠাতা লু মান সাং, বাংলাদেশের এলোহা প্রধান মো. আলী হায়দার চৌধুরীসহ বিভিন্ন দেশের এলোহা প্রধানগণ। -প্রেস বিজ্ঞপ্তি
