বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘জাতীয় পরিবেশ পদক-২০১৩ ও ‘বঙ্গবন্ধু এওয়ার্ড ফর ওয়াইল্ডলাইফ কনজারভেশন-২০১৩’ প্রদান করেন। অনুষ্ঠানে স্মারক ডাক টিকিট অবমুক্তকরণ এবং বৃক্ষরোপণে ‘প্রধানমন্ত্রী জাতীয় পুরস্কার-২০১২’ প্রদানের পাশাপাশি প্রধানমন্ত্রী বিশ্ব পরিবেশ ও বৃক্ষমেলার উদ্বোধন করেন। এ বছর বন্যপ্রাণী বিষয়ক শিক্ষা, গবেষণা ও সংরক্ষণে গণসচেতনতা সৃষ্টিতে বিশেষ অবদানের জন্য প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনকে দেয়া হয় ‘বঙ্গবন্ধু এওয়ার্ড ফর ওয়াইল্ডলাইফ কনজারভেশন-২০১৩’ পুরস্কার। ফাউন্ডেশনের পক্ষ থেকে পদক গ্রহণ করেন চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু।
