সাত বছরেও চালু হয়নি সান্তাহার হাসপাতাল

আপডেট : ১০ জুন ২০১৩, ২২:১৪
আদমদীঘির সান্তাহারবাসির কাঙ্ক্ষিত ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল উদ্বোধনের সাড়ে ৭ বছরেও চালু হয়নি। ফলে এলাকাবাসি চিকিত্সা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। কবে নাগাদ হাসপাতাল চালু হবে তা নিয়ে নানা সংশয় দেখা দিয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনজুর আহমদ জানান, উদ্বোধন হলেও এখন পর্যন্ত হস্তান্তর করা হয়নি। এলাকাবাসি জানান, বর্তমানে হাসপাতালটি ঘিরে নানা ধরনের অপকর্ম সংঘটিত হওয়ায় এবং মাদকসেবীদের অবাধ বিচরণের কারণে এলাকার বাসিন্দাদের স্বাভাবিক চলাচল মারাত্মক ভাবে ব্যাহত হচ্ছে। এই হাসপাতালটি চালু না হওয়ায় এলাকার হাজার হাজার মানুষ স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। দ্রুত ২০ শয্যা হাসপাতালটির অবশিষ্ট নির্মাণ কাজ শেষ করে কার্যক্রম চালু করার আহবান জানান এলাকার সচেতন মহল।