দীর্ঘ ১৯ বছর মামলা চলার পর নেত্রকোনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ আব্দুল হামিদ মদন উপজেলার আলমশ্রী গ্রামের মারফত আলীকে (৪৫) হত্যার অভিযোগে দ্বিতীয় পক্ষের স্ত্রীসহ একই গ্রামের ৭ ব্যক্তিকে যাবজ্জীবন করাদান্ড ও প্রত্যেককে ১০ টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ড প্রদান করেছেন। গতকাল সোমবার এই রায় প্রদান করা হয়। সাজাপ্রাপ্তরা হচ্ছে সাহাবউদিন, স্ত্রী খোদেজা খাতুন, আব্দুল গনি, মোবারক, উবেদ আলী, তমজিদ এবং লুত্ফুর রহমান। সাজাপ্রাপ্তদের মধ্যে সাহাবউদিন, খোদেজা খাতুন, আব্দুল গনি, মোবারক ও উবেদ আলী পলাতক। রায় প্রদানের সময় তমজিদ ও লুত্ফুর আদালতে উপস্থিত ছিল।
মামলার বিবরণে প্রকাশ, ১৯৯৪ সনের ৩০ মে পূর্বশত্রুতার জের ধরে মারফত আলীকে ফজরের নামাজের পূর্বে ধারালো অস্ত্র দিয়ে মারফত আলীর দ্বিতীয় পক্ষের স্ত্রী খোদেজাসহ অন্য আসামিরা খুন করে।
