নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার সমাজ সহিলদেও ইউনিয়নের জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিয়ন কাম নৈশ প্রহরী পদে রবিবার পুন:নিয়োগ মৌখিক পরীক্ষার সময় বিদ্যালয়ের সভাপতির প্রার্থী সোহেল রানা রাব্বীকে নম্বর কম দেয়ায় উপজেলা শিক্ষা অফিসারের কাছ থেকে কাগজপত্র ছিনিয়ে নিয়ে ছিঁড়ে ফেলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনাটি ঘটিয়েছেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কামাল উদ্দিন।
