গৌরনদী উপজেলা-আশোকাঠী হাসপাতাল পর্যন্ত নির্মাণাধীন সড়কটি এখন ভাঙনের সম্মুখীন। কয়েকদিন আগে প্রবল বর্ষণের কারণে আশোকাঠী মোল্লাবাড়ির সম্মুখের প্রায় ১০০ফুট রাস্তার পাড় পালরদী খালে ভেঙে পড়েছে। ফলে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।
নির্মাণাধীন ১ কিলোমিটার সড়কের গৌরনদী উপজেলা গেট থেকে মোল্লাবাড়ি পর্যন্ত প্রায় আধা কিলোমিটার এলাকা খুবই ঝুঁকিপূর্ণ। খরস্রোতা পালরদী খালের পানির তীব্র তোড়ে বহু স্থানে ভাঙনের সৃষ্টি হয়েছে। সম্প্রতি উক্ত সড়কের পাকাকরণ কাজ শুরু হয়। এর মধ্যে শুরু হয়েছে ভাঙন। এলাকাবাসী জানান, জরুরীভিত্তিতে খালের পাড়ে পাইলিং অথবা ব্লক বসানো না হলে সড়কটি অচিরেই বিলীন হয়ে যাবে।
