গোয়ালন্দের দৌলতদিয়া যৌনপল্লী¬ থেকে শনিবার সন্ধ্যায় গোয়ালন্দ ঘাট থানা পুলিশের সহযোগিতায় ঢাকার একটি মানবাধিকার সংগঠন দুই শিশুকে উদ্ধার করেছে। শিশু দুইজনের একজনের বয়স (১৩) ও অপরজনের বয়স (১৪)। গোয়ালন্দ ঘাট থানার পরিদর্শক (তদন্ত) মো. নাজমুল নিশাত জানান, ঢাকার ওয়ারী থানায় গত ২৬মে নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলায় ৩০ জনকে এজাহারভুক্ত ও অজ্ঞাত শতাধিক ব্যক্তিকে আসামি করে দায়েরকৃত মামলায় শনিবার ঢাকার হিউম্যান রিসোর্স এন্ড হেল্প ফাউন্ডেশনের একটি দল থানায় উপস্থিত হন। তারা থানায় এসে নিখোঁজ শিশু-কিশোরী ও আসামিদের সম্পর্কে খোঁজ-খবর নিতে এবং উদ্ধারে পুলিশের সহযোগিতা চান। পরে থানার এস.আই স্বপন কুমার দাস সঙ্গীয় সদস্যদের নিয়ে অভিযান চালিয়ে সালমী বাড়িওয়ালীর বাড়ি থেকে (১৩) ও (১৪) বছরের দুটি শিশুকে উদ্ধার করে। এদের একজন ঢাকার মিরপুর এলাকার একটি পোশাক কারখানায় শ্রমিকের কাজ করতো। প্রায় দুই বছর আগে ওই শিশুর সাথে ঢাকায় প্রিয়াঙ্কা নামের এক যৌনকর্মীর পরিচয় হয়।
