মানিকগঞ্জ জেলা বিএনপির কমিটি

আপডেট : ১০ জুন ২০১৩, ২২:১৮
১৩ বছর পর গত রবিবার মানিকগঞ্জ জেলা বিএনপির কমিটি অনুমাদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর। বিএনপি’র সাবেক মন্ত্রী হারুনার রশীদ খান মুন্নুর কন্যা আফরোজা খান রিতাকে সভাপতি, সাবেক মন্ত্রী মরহুম শামসুল ইসলাম খান নয়া মিয়ার পুত্র সাবেক এমপি ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম খান শান্তকে সাধারণ সম্পাদক ও সাবেক মহাসচিব মরহুম খোন্দকার দেলোয়ার হোসেনের দু’পুত্র এডভোকেট খোন্দকার আব্দুল হামিদ ডাব্লু ও কৃষিবিদ খোন্দকার আকবর হোসেন বাবলুকে কমিটিতে নিয়ে ১৬ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি আফরোজা খান রিতা প্রতিক্রিয়ায় বলেন, দীর্ঘদিন পর গঠিত এ কমিটি মানিকগঞ্জে বিএনপির রাজনীতি ও গণমানুষের চাওয়া-পাওয়া পুরনে সক্ষম হবে। উল্লেখ্য, নবগঠিত কমিটির মাধ্যমে তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়েছে।