সোমবার হোমনা উপজেলা সদরের বাহেরখোলা খাল থেকে অজ্ঞাত ব্যক্তির (৪৫) জবাই ও নাড়িভুঁড়ি বের করা লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, দুর্বৃত্তরা অন্য কোথাও থেকে এনে ওই স্থানে জবাই করে লাশ ফেলে যায়। এ ব্যাপারে পুলিশ বাদি হয়ে হত্যা মামলা করেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জলিল আহামেদ বলেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
