তাড়াশ রিপোর্টার্স ইউনিটি’র মানববন্ধন

আপডেট : ১০ জুন ২০১৩, ২২:১৮
সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক যুগের কথার সম্পাদকসহ ৫ সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে তাড়াশ রিপোর্টার্স ইউনিটি’র উদ্যোগে রবিবার প্রেসক্লাব চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে মামলা উঠিয়ে নেবার আবেদন জানানো হয়। মানববন্ধন শেষে বক্তৃতা করেন তাড়াশ রিপোর্টার্স ইউনিটি’র উপদেষ্টা ও দৈনিক ইত্তেফাকের চলনবিল সংবাদদাতা রুহুল আমিন।