লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মেঘনা নদীর আবদুল্লাহর চর থেকে পুলিশ রবিবার দু’টি ট্রলারসহ সন্দেহভাজন ৩ জলদস্যুকে আটক করেছে। আটক ব্যাক্তিরা হচ্ছে—রামগতি উপজেলার চর আলগী গ্রামের মাহফুজ মাঝির ছেলে মো. খোকন, আবুল কাশেমের ছেলে মো. নোমান ও মোশারফ হোসেনের ছেলে মো. সাইফুদ্দিন মাঝি। রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোক্তার হোসেন জানান, সকালে একদল জলদস্যু মেঘনা নদীর আবদুল্লাহর চর থেকে মুক্তিপণের দাবিতে মাছ ধরার সময় পাঁচ জেলেকে অপহরণ করে। খবর পেয়ে অপহূত জেলেদের উদ্ধারের জন্য পুলিশ স্থানীয় জেলেদের সঙ্গে নিয়ে ওই চরে অভিযান চালায় এবং দু’টো ট্রলার ও ৩ জলদস্যুকে আটক করে।
